1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

টেস্ট ক্রিকেটারদের জন্য প্রণোদনা ঘোষণা ভারতের

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মার্চ, ২০২৪

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে সীমিত ওভারের ক্রিকেটেই বেশিরভাগ ক্রিকেটারের মনোযোগ। সেই তুলনায় টেস্ট ক্রিকেট অবহেলিত। ক্রিকেটারদের অনাগ্রহই মূলত এর পেছনে সবচেয়ে বড় কারণ। যে কারণে ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাটে আগ্রহ বাড়াতে যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সংস্করণের জন্য মোটা অঙ্কের প্রণোদনা ঘোষণা করেছে তারা।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। দলের এমন জয়ের পর ক্রিকেটারদের প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন বিসিসিআই সচিব জয় শাহ। পরে বোর্ডও বিবৃতি দিয়ে জানায় বিষয়টি। যেটির নাম দেওয়া হয়েছে, ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম।’

এই প্রণোদনা একজন ক্রিকেটার তখনি পাবে যখন প্রতি মৌসুমে ৭৫ শতাংশের বেশি টেস্ট খেলবে। তাতে একজন খেলোয়াড়ের ম্যাচ ফি ৩০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে! ২০২২-২৩ মৌসুমকেও এই প্রণোদনার আওতায় ধরা হয়েছে।

মৌসুমে ৯ টেস্ট ধরে বাড়তি আয়ের একটি তালিকা দিয়েছে বিসিসিআই। কোনো খেলোয়াড় মৌসুমে ৫০ শতাংশের কম টেস্ট (৪ ম্যাচের কম) খেললে এই অর্থ পাবেন না। ৫০ শতাংশের বেশি টেস্ট (৫ ও ৬ ম্যাচ) খেলা ক্রিকেটাররা ম্যাচ প্রতি পাবেন ৩০ লাখ রুপি। ৭৫ শতাংশের বেশি টেস্ট (৭ বা এর বেশি ম্যাচ) খেলা খেলোয়াড়রা ম্যাচ প্রতি পাবেন ৪৫ লাখ রুপি।

এই প্রণোদনার সঙ্গে ম্যাচ ফি ১৫ লাখ রূপি তো থাকছেই। অর্থাৎ মৌসুমে ৭৫ শতাংশের বেশি টেস্ট খেললে একটি টেস্ট থেকে ম্যাচ ফি ও বাড়তি অর্থ মিলিয়ে ৬০ লাখ রুপি আয় করতে পারবেন একজন ক্রিকেটার।  একাদশের বাইরে স্কোয়াডে থাকা অন্য খেলোয়াড়রাও পাবেন বাড়তি অর্থ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com