1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নালিতাবাড়ীর সাতশ দুঃস্থের মাঝে ব্যবসায়ীদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : করোনার প্রভাবে কর্মহীন-অসহায় হয়ে পড়া সাতশ দুঃস্থের মাঝে নগদ তিনশত করে টাকা বিতরণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীর অনুপ্রেরণায় শনিবার (১৬ মে) সকালে শহরের নিলামপট্টি মোড়ে তারাগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দুঃস্থদের সহায়তার উদ্যোক্তা ব্যবসায়ী নেতা অরুণ চন্দ্র সরকার, ব্যবসায়ী নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, শামছুল আলম সওদাগর, বিবেক সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থ বিতরণের আগে উপস্থিত সাতশ দুঃস্থের মাঝে একটি করে মাস্ক পড়িয়ে দেওয়া হয়। সূত্র জানায়, পরবর্তীতে একইভাবে আরও নতুন করে বাদ পড়া দুঃস্থদের মাঝে অর্থ বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com