1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবানে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান করোনা আক্রান্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০
বান্দরবান : বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা (ইউএইচএফপিও) প্রধান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. অংশৈ প্রু এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগ জানায়, ১৩ মে লামা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ২৫ জনের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার ল্যাবে পাঠানো হয়। শনিবার বিকেলে লামা উপজেলার ইউএইচএফপিওর রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া যায়।
বর্তমানে তিনি লামা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ বাসভবনে আইসোলশনে রয়েছেন। সেখানে তিনি একা অবস্থান করছেন। করোনা ভাইরাস প্রতিরোধে লামা উপজেলাকে লকডাউন ঘোষণা করার পর থেকে তিনি লামা হাসপাতালেই অবস্থান করছেন।
সিভিল সার্জন ডা. অং শৈ প্রু জানান, প্রাথমিক পরীক্ষায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও এর করোনা পজেটিভ পাওয়া যায়। তিনি এখন আইসোলেশনে রয়েছেন। আমরা পুনরায় তার করোনা পরীক্ষারর জন্য আবেদন করেছি।
উল্লেখ্য, লামা হাসপাতালে দুইজন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে ছিলেন। তারা সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন। আইসোলেশনে থাকা অবস্থায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের সংস্পর্শে এসেছিলেন। এখন পর্যন্ত বান্দরবানে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন। এর মধ্যে ৮ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com