1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

শ্রীবরদীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার পৌর বাজারে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক পৌর শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রয়েছে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা-বিক্রেতারা। এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান। এসময় পৌর শহরের কাপড় ব্যবসায়ী বাবুর হাট বস্ত্রালয় থেকে ৪ হাজার, জাকির হার্ডওয়ার থেকে ১ হাজার, শামছুল সু স্টোর থেকে ৩ হাজার, মাদ্রাসা মার্কেটে কসমেটিক ব্যবসায়ী থেকে ২ হাজার ৫ শত, চাল হাটি মসজিদ সংলগ্ন মাজহারুলের জুতার দোকান থেকে ৪ হাজার ৫ শত ও রনি গার্মেন্টস থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে, স্বাস্থ্যবিধি মানাতে এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com