1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

ঘূর্ণিঝড় মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনা সংকটের মধ্যে ঘূর্ণিঝড় আস্ফান মোকাবিলায় সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় যুক্ত হয়ে বক্তব‌্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের মধ্যে আরেক ঘূর্ণিঝড় মোকাবিলা করতে হবে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। সেই সক্ষমতা আমাদের রয়েছে। তাছাড়া আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি।

‘যতই ঝড়-ঝাণ্ডা আসুক, বাধা আসুক কাটিয়ে উঠতে পারবো। এ দুর্যোগ কাটিয়ে উঠে অগ্রযাত্রা অব্যাহত রখতে পারবো’, বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সমস্যা চিরদিন থাকে না। এক সময় নিশ্চয়ই এটা কাটিয়ে উঠতে পারবো। সবকিছু আমাদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। এটাই মাথায় রাখতে হবে- দুর্যোগ আসতে পারে, কিন্তু সেটাকে মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com