1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

টিএসসিতে শেখ হাসিনা ও কাদেরের প্রতীকী ফাঁসি!

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
ঢাকা: আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের সোমবার (৪ নভেম্বর) দুপুর ২টায় টিএসসিতে প্রতীকী ফাঁসি দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

রবিবার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতার’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

বিন ইয়ামিন মোল্লা বলেন, সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। গণঅভ্যুত্থান আইন মেনে হয়নি, তাই আইনের বাইরে গিয়ে সরকারকে অ্যাকশন নিতে হবে।

পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে এই ছাত্রনেতা বলেন, আগামীকাল (সোমবার) দুপুর ২টায় টিএসসিতে আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেবো।

এসময় সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতার পক্ষে দুটি দাবি জানানো হয়- আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসর যে দলগুলো গুম, খুন, গণহত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com