1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

গণপিটুনিতে সাবেক মন্ত্রী মন্নুজানের ভাগ্নে নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
খুলনা: খুলনা নগরীর দৌলতপুরে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি সাবেক শ্রম ও কর্মসংস্থামন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মুন্নজান সুফিয়ানের ভাগ্নে।

আজ (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুরের আঞ্জুমান (মসজিদ) রোডে যৌথ বাহিনীর অভিযান চলাকালে দৌড়ে পালাতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন। নিহত রূপম আঞ্জুমান (মসজিদ) রোডের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, দুই গ্রুপের সংঘর্ষের পর একজনের আহত হওয়ার খবর তিনি শুনেছেন। পরে তাকে যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে তিনি জানতে পেরেছেন নিহত রূপম গণধোলাইয়ের শিকার।

আরিফুজ্জামান রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদকসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে ওসি। সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রূপমের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com