1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
ঢাকা: ছাত্র-জনতার অংশীদারিবিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উপদেষ্টা পরিষদ নতুন করে পুনর্গঠনের দাবি জানায় তারা।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে থেকে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সরকারকে উদ্দেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার চাই, আপনারা অতি দ্রুততম সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকদের অংশীদারির বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা মেনে নেওয়া হবে না। অতিদ্রুত এই সিদ্ধান্তের নিরসন চাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘আমরা আগেই বলেছি ফ্যাসিবাদমুক্ত বাংলা চাই। বাংলা থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে। সেই সঙ্গে তাদের দোসরদেরও উচ্ছেদ করতে হবে। ফ্যাসিবাদমুক্ত করতে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব।’

বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা বেহাত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা।

এদিন ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

অন্যদিকে আজ রংপুরে এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ সময় তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানান।

গতকাল বঙ্গবভনে শপথ নিয়েছেন নতুন তিনজন উপদেষ্টা। তারা হলেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com