1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

হালুয়াঘাটে স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে পরকীয়ার জেরে স্বামী হযরত আলীকে হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন ও প্রেমিক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক আলী মনসুর এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, হযরত আলী সাবিনা খাতুনকে নিয়ে ঘর সংসার করাকালে লিয়াকত আলীর সাথে সাবিনা খাতুন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনার প্রায় একমাস পূর্বে হযরত আলী তার ঘরে সাবিনা খাতুন ও লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে দুজনকেই গালমন্দ করে। অনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার পথে লিয়াকত ও সাবিনা খাতুনের স্বামী হযরত আলীকে বাধা মনে করে। তারা হযরত আলীকে হত্যার জন্য পরিকল্পনা করে। ২০২১ সালের ২৯ আগস্ট হযরত আলী হালুয়াঘাট থেকে শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে সাবিনা খাতুন মোবাইলে হযরত আলীর অবস্থান জেনে নেয়। পরে লিয়াকত আলী কৌশলে হযরত আলীকে হালুয়াঘাট পশ্চিম কুতিকুড়া আঁতলা বিলের সামনে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে লিয়াকত আলী হযরত আলীর গলায় থাকা গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লিয়াকত আলী হত্যার বিষয়টি মোবাইলে সাবিনা খাতুনকে অবহিত করে। পরে দুজনে মিলে লিয়াকত আলী আবাদি জমিতে হযরত আলীর মরদেহ কাদায় পুঁতে রাখে।
এ ঘটনায় নিহতের ভাই আবু নাসের বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা দায়েরের পর আদালত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তি-তর্ক শেষে অভিযুক্তদের আজ (রোববার) মৃত্যুদণ্ডের আদেশ দেন।
অপরদিকে একই আদালতের বিচারক আলী মনসুর জেলায় ভালুকায় এক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com