1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্রীবরদীতে সিআইজি কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিরতণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের মাধ্যমে সিআইজ কৃষকদের মাঝে এআইএফ-২ ম্যাচিং গ্রান্টের আওতায় শেরপুরের শ্রীবরদীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে (২ জানুয়ারি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে কৃষি অফিস চত্বরে দুইটি সিআইজি সমিতির মাঝে যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজাহান কবির প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার জালকাটা পুরুষ সিআইজি সমিতির সদস্যদের মাঝে ২টি পাওয়ার টিলার, ১টি পাওয়ার থ্র্যাশার, ৫টি হ্যান্ডস স্প্রেয়ার, ১টি ফুড পাম্প এবং আবুয়ারপাড়া পুরুষ সিআইজি সমিতির সদস্যদের মাঝে ২টি পাওয়ার টিলার, ১টি পাওয়ার থ্র্যাশার, ২টি হ্যান্ডস স্প্রেয়ার ও ১টি ধান কাটার যন্ত্র বিতরণ করা হয়। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার ২টি সিআইজ সমিতির মাঝে শতকরা ৭০ ভাগ ভর্তুকির ৬ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com