1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন) ও অসদাচরণের দায়ে বাংলাদেশ পুলিশের ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা ১ ও ২ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ীচাকরি হারানো ৬ পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার; ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী; ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম; ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন; ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।

এর মধ্যে, বিপ্লব কুমার সরকারকে ২০২৪ সালের ৬ আগস্ট হতে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘পলায়ন’-এর দায়ে তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

সুদীপ কুমার চক্রবর্তীকে ২০২৪ সালের ২২ আগস্ট হতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘পলায়ন’-এর দায়ে তাকে ওই তারিখ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

কাজী আশরাফুল আজীমকে ২০২৪ সালের ১৪ আগস্ট হতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি আইনানুগ আদেশ প্রতিপালনে অবজ্ঞা প্রদর্শন এবং ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে।

মোহাম্মদ ইকবাল হোসাইনকে ২৮ আগস্ট ২০২৪ তারিখ হতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘পলায়ন’-এর দায়ে তাকে ওই তারিখ থেকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রাজন কুমার দাসকে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর দায়ে তাকে ওই তারিখ হতে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এবং মো. গোলাম রুহানীকে ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘পলায়ন’-এর দায়ে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত শেষে এই কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই গুরুদণ্ড আরোপের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হলে, পিএসসিও বরখাস্তের সিদ্ধান্তে একমত পোষণ করে। পরবর্তীতে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ১০ আগস্ট ২০২৬ তারিখে বরখাস্তের প্রস্তাবে সানুগ্রহ অনুমোদন প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com