1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

টি-টোয়েন্টিতে নবির প্রথম ফাইফার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
Afghan cricketer Mohammad Nabi appeals for an unsuccessful leg before wicket (LBW) decision against Indian batsman Dinesh Karthik after they collided with each other during the one day international (ODI) Asia Cup cricket match between Afghanistan and India at the Dubai International Cricket Stadium in Dubai on September 25, 2018. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক : বয়স ৩৫ পেরিয়েছে অনেকদিন। তবে মোহাম্মদ নবির পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট-বল হাতে দারুণ খেলছেন। দলকে ম্যাচ জেতাচ্ছেন। এবার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফাইফারও পেলেন এই আফগান অফ-স্পিনার।

ক্যারিয়ারে এই পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৪১টি। তবে ম্যাচে পাঁচ উইকেট ছিল না এই আফগান বোলারের। অবশেষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ভাঙলেন পাঁচ উইকেট না পাওয়ার গেরো। সেন্ট লুসিয়া জুকসের হয়ে পেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

ম্যাচে সেন্ট কিটসের ক্রিস লিন, এভিন লুইস, নিক কেলি, দীনেশ রামদিন এবং সোহেল তানভীরের উইকেট তুলে নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন নবি। ম্যাচে এই অফ স্পিনারের বোলিং ফিগারও ছিল ঈর্ষণীয়। ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৫ উইকেট।

তার বোলিং তোপে নির্দিষ্ট ২০ ওভারে সেন্ট কিটস ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ১১০ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে জয়ের পথেই আছে নবির দল সেন্ট লুসিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com