1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সরকারি কর্মকর্তাদের ১৫০ দিনের বেশি ওএসডি নয় : হাইকোর্ট

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

ঢাকা : কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি সময় ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা যাবে না বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে মন্ত্রিসভা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার জন্য বলা হয়েছে। ওই কমিটিকে আদেশের কপি হাতে পাওয়ার পর থেকে ১৫০ দিনের বেশি ওএসডি আছেন এমন কর্মকর্তাদের স্বপদে বহাল করতে হবে।

এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (০৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। তিনি জানান, যারা ১৫০ দিনের চেয়ে বেশি সময় ধরে ওএসডি তাদের স্বপদে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, এজন্য গঠিত কমিটিকে রায়ের অনুলিপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে ওএসডি কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে জানাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com