1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

কাশ্মীরে ভয়াবহ তুষারধস, সেনাসহ নিহত ৮

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ তুষারধসে সেনাসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন সেনা সদস্য বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। তুষারধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই সেনা সদস্য। দুটি ভিন্ন ভিন্ন তুষারধসে এই হতাহতের ঘটনা ঘটেছে।

একটি তুষার ধসের দুর্ঘটনা ঘটেছে কাশ্মীরের কুপওয়ারাতে মাছিল সেক্টরে। অপর একটি তুষারধসের ঘটনা ঘটে গগনগীরের কাছে কুলান গ্রামে। সেখানে তুষারধসে ৫ জন নিহত হন। সেন্ট্রাল কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনমার্গে ওই গ্রামটি অবস্থিত। বিপর্যস্ত ওই এলাকা শ্রীনগর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। খবর এনডিটিভির।

উল্লেখ্য, গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় তুষারধসে সেনাবাহিনীর একজনের মৃত্যু হয়। পাশাপাশি আরও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়।

জম্মু ও কাশ্মীরের উষ্ণ অঞ্চলগুলো এবং লাদাখ মারাত্মক তুষারপাতের মুখোমুখি হয়েছে। অন্যদিকে ওই রাজ্যের সমভূমি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। লাদাখ এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে একজন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন অঞ্চলে স্বল্প-ঝুঁকিপূর্ণ তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি যে এলাকাগুলো ঝুঁকিপূর্ণ সেই এলাকাগুলোকে সাধারণ মানুষকে এড়িয়ে যেতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com