1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ভাজ্জির রেকর্ড ভাঙলেন কুলদীপ

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : দারুণ এক কীর্তি গড়েছেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। ওয়ানডেতে দ্রুততম ভারতীয় স্পিনার হিসেবে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন কুলদীপের।

রাজকোটে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের ৩৬ রানে জয়ের ম্যাচে ৬৫ রানে ২ উইকেট নেন কুলদীপ।

অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দুই বল পর নেন স্টিভেন স্মিথের উইকেটও।

১০০ উইকেট নিতে কুলদীপের লাগল ৫৮ ম্যাচ। তিনি ভেঙেছেন হরভজন সিংয়ের রেকর্ড। ২০০৩ সালে ভাজ্জি ১০০ উইকেট নিয়েছিলেন তার ৭৬তম ম্যাচে। স্পিনার-পেসার মিলিয়ে তৃতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন কুলদীপ। তার সামনে আছেন জাসপ্রিত বুমরাহ (৫৭ ম্যাচ) ও মোহাম্মদ শামি (৫৬ ম্যাচ)।

সব মিলিয়ে যৌথভাবে অষ্টম দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নিলেন কুলদীপ। ৪৪ ম্যাচে উইকেটের সেঞ্চুরি করে সবার ওপরে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। এরপর আছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক (৫২ ম্যাচ)।

গত বছর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন কুলদীপ। ২৫ বছর বয়সি এই চায়নাম্যান বোলার নতুন বছরের শুরুতে গড়লেন আরেক কীর্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com