1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

উত্তরে আতিকুল পেলেন ১৬৭৬৫ ভোট, তাবিথ ১০৭৮৮

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম। মোট এক হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের আতিকুল পেয়েছেন ১৬ হাজার ৭৬৫ ভোট। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১০ হাজার ৭৮৮ ভোট।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শেরেবাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ডিএনসিসির ফলাফল ঘোষণা শুরু হয়।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ইভিএম জটিলতাসহ বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে উত্তরের বিভিন্ন কেন্দ্র থেকে একে একে ভোটের ফলাফল ও সরঞ্জামাদি নিয়ে এখানে আসতে থাকেন বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা।

ভোটগ্রহণ শুরু হলে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল সোয়া ৮টার দিকে ভোট দেন আতিকুল। তার আগে ৮টায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তাবিথ আউয়াল।

ডিএনসিসিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। এই সিটিতে মোট ভোটকেন্দ্র এক হাজার ৩১৮টি। সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি।

আতিকুল-তাবিথ ছাড়াও এই সিটিতে মেয়র পদে নির্বাচন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সমর্থিত প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল, ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও পিডিপির শাহীন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com