1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে বাংলাদেশিসহ ৪৩ জন নিখোঁজ

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১

প্রবাসের ডেস্ক : ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলের অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৪৩ জন নিখোঁজের ঘটনা ঘটেছে। এদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। শনিবার তিউনিসিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

নিখোঁজদের মধ্যে কত জন বাংলাদেশি রয়েছে তা জানায়নি রেড ক্রিসেন্ট।

আন্তর্জাতিক দাতব্য সংস্থাটি জানিয়েছে, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারাহ এলাকা থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। এতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক ছিল। নৌকাটি অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। নৌকাটির ৮৪ যাত্রীকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৪৩ জন।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেছেন, ‘লিবিয়ার জুওয়ারাহ থেকে ইউরোপে যাত্রা করা নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে গেছে, নৌবাহিনী ৮৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে এবং ৪৩ জন ডুবে গেছে।’

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়া উপকূল অহরহ ব্যবহার করেছে মানবপাচারকারীরা। আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com