1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

কাজাখস্তানে ঝগড়ার জেরে নিহত ৮

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের একটি গ্রামে ঝগড়ার জের ধরে সংঘর্ষে অন্তত আট জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বহু লোক। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ঝামবিলের মাসাঞ্চিতে এ ঘটনা ঘটেছে বলে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী তুরগামবায়েভ জানিয়েছেন।

যে স্থানটিতে সংঘর্ষ হয়েছে সেখানে সংখ্যালঘু দাঙ্গান গ্রুপ, চীনা বংশোদ্ভূত মুসলমানদের বসবাস।

সংবাদ সম্মেলনে তুরগামবায়েভ জানান, কাজাখ-কিরঘিজ সীমান্তবর্তী গ্রামটিতে প্রথম দিকে ৭০ জন এই ঝগড়ার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। পরে তাদের সঙ্গে পাশের গ্রামগুলোর ৩০০ জন যোগ দেয়। গ্রামবাসীরা এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। তাদের বন্দুকের গুলিতে দুই পুলিশ আহত হয়েছে। এছাড়া তারা ২৪টিরও বেশি বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪৭ জনকে আটক করেছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট কাসিম-জমারত তোকায়েভ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com