1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

চ্যাম্পিয়ন লিভারপুলকে থামাল অ্যাটলেটিকো মাদ্রিদ

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে কঠিন পরীক্ষা দিতে হবে, এ কথা নিশ্চিতভাবেই জানতেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তাই বলে পরীক্ষা যে এতোটাই কঠিন হবে, সে বিষয়ে হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি লিভারপুলের কেউ।

কতোটা কঠিন ছিলো? জানতে হলে চোখ রাখতে হবে পরিসংখ্যানে। যা সাফ জানান দিচ্ছে, পুরো ম্যাচের ৯০ মিনিটে একবারও অ্যাটলেটিকোর জাল বরাবর শট নিতে পারেননি সাদিও মানে, রবার্তো ফিরমিনো, মোহামেদ সালাহরা। অথচ ম্যাচের ৭৩ শতাংশ বল ছিলো লিভারপুলেরই দখলে।

যেখানে লক্ষ্যেই কোনো শট করতে পারেনি তারা, সেখানে গোল আর হবে কীভাবে?! হয়নিও তা। উল্টো পুরো ম্যাচে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে দুইটি শট ঠিকই লক্ষ্য বরাবর রেখেছিল অ্যাটলেটিকো। জমাট রক্ষণ রেখে হুটহাট লিভারপুলের ডি-বক্সে হানা দেয়ার কাজটা ভালোভাবেই করেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

যার ফলও তারা পেয়েছে ম্যাচের একদম শুরুতেই। মঙ্গলবার রাতে নিজেদের ঘরের ওয়ান্দা মেট্রোপলিটনে মাত্র ৪ মিনিটের মাথায় সাউল নিগেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। জালের খুব কাছ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন নিগেজ।

এই এক গোলের লিডেই অজেয় লিভারপুলকে থামিয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে আপ্রাণ চেষ্টা করেও অ্যাটলেটিকোর ডি-বক্সে যুতসই আক্রমণ করতে পারেননি সালাহ-মানেরা। যার ফলে মাঠ ছাড়তে হয়েছে ০-১ গোলের পরাজয় নিয়েই।

শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি হবে আগামী ১২ মার্চ। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। সে ম্যাচে ২ গোলের কম ব্যবধান রাখতে পারলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে সিমিওনের শিষ্যরা, শেষ ষোলোতেই বাদ পড়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com