1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ট্রাম্পের ভারত সফরে বানরের হামলার আশঙ্কায় পুলিশ মোতায়েন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আগ্রায় তাজমহল পরিদর্শনকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বানরের হামলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে দেশটির কর্তৃপক্ষ। বানর তাড়াতে এসব পুলিশ সদস্যের হাতে তুলে দেওয়া হয়েছে গুলতি।

তাজমহলের আশেপাশে ৫০০ থেকে ৭০০ বানর বাস করে। প্রতিদিন প্রায় ২৫ হাজার পর্যটক তাজমহল পরিদর্শন করেন। আগ্রার এই বানরগুলো প্রায়ই পর্যটকদের কাছ থেকে খাবারসহ বিভিন্ন জিনিসপত্র কেড়ে নেয়। ২০১৮ সালের মে মাসে দুই ফরাসি পর্যটক সেলফি তোলার সময় বানরদের হামলার শিকার হন। এর কিছুদিন পর ১২ বছরের এক শিশু বানরদের হামলায় নিহত হয়।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ট্রাম্প ও ফার্স্টলেডি মেনালিয়া আগ্রা সফরকালে বানরদের হামলার শিকার হতে পারেন।

স্থানীয় এক বাসিন্দা ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘বানরদের অত্যাচারের মাত্রা এতোটাই বেশি যে নারী ও শিশুরা ছাদে উঠতে ভয় পায়। কারণ ছাদের পুরোটাই বানরদের দখলে থাকে। যদি বানরদের এমন একটা দল ট্রাম্পের সফরসঙ্গীদের ওপর হামলা চালায় তাহলে এটা হবে বিপর্যয়।’

সফরকালে ট্রাম্পের নিরাপত্তার দেখভালটা অবশ্য মার্কিন সিক্রেট সার্ভিসই করে থাকে। তবে বানরদের মোকাবেলায় কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে।

তাজমহলের নিরাপত্তা প্রধান ব্রিজ ভুশন বলেন, স্থানীয়ভাবে তৈরি গুলতি বানর তাড়াতে ভালো কাজ করে। আমাদেরকে গুলতি টানতে দেখলেই বানর ভয়ে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com