1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের লজ্জায় ডোবালেন আগার

  • আপডেট টাইম :: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন আগার হ্যাটট্রিসহ ৫ উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে করেছেন অপরাজিত ২০ রান। তার এমন জ্বলে ওঠার দিনে অস্ট্রেলিয়াও পেয়েছে বড় জয়। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ১০৭ রানের ব্যবধানে।

অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ১৯৭ রান তাড়া করতে নেমে ৪০ রান তুলতেই দক্ষিণ আফ্রিকা হারিয়ে বসে ৪ উইকেট। কুইন্টন ডি কক (২), রাসি ফন দের ডুসেন (৬), জেজে স্মুট (৭) ও ডেভিড মিলার (২) ব্যবর্থ হয়ে ফেরেন। ম্যাচের অষ্টম ওভারে আগার হ্যাটট্রিক করে প্রোটিয়াদের ধ্বসিয়ে দেন। ওই ওভারে তিনি ফাপ ডু প্লেসিস (২৪), আন্দিলে ফেলুকাওয়ে (০) ও ডেল স্টেইনকে ফিরিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। তাতে ৪৪ রানেই স্বাগতিকরা হারিয়ে বসে ৭ উইকেট!

এরপর কাগিসু রাবাদা কিছু বাউন্ডারি হাঁকান। সেটা কেবল ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ১৫তম ওভারেই দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৮৯ রানে। যা তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

অ্যাস্টন আগার হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও প্যাট কামিন্স। অপর উইকেটটি নেন মিচেল স্টার্ক।

তার আগে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের ৪৫ ও অ্যারোন ফিঞ্চের ৪২ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অজিরা। যদিও তাদের শুরুটা ভালো হয়নি। ডেভিড ওয়ার্নার ৪ রান করেই আউট হয়েছিলেন। সেখান থেকে ফিঞ্চ ও স্মিথ ৮০ রানের জুটি গড়েন। ৮৪ রানের মাথায় তাবরেজ শামসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। এরপর ম্যাথু ওয়েডের ১৮, মিচেল মার্শের ১৯, আলেক্স ক্যারির ২৭ ও অ্যাস্টন আগারের অপরাজিত ২০ রানে ভর করে ১৯৬ রানের লড়াকু সংগ্রহ পায় সফরকারীরা।

বল হাতে হ্যাটট্রিকসহ ৫ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ২০ রান করে অবধারিতভাবে ম্যাচসেরা নির্বাচিত হন অ্যাস্টন আগার।

রোববার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com