1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সালমান শাহ’র সুইসাইড নোটে যা লেখা ছিল

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা: শাবনূরের সঙ্গে অতিরিক্ত সখ‌্যতা, সামিরার সঙ্গে কলহ, মাত্রাতিরিক্ত আবেগ, সন্তান না হওয়া ইত্যাদি কারণে আত্মহত্যা করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ।

সোমবার সকালে ধানমন্ডিতে পিবিআই সদরদপ্তরে সালমান শাহ হত্যা মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা সালমান শাহ’র সুইসাইডাল নোট পেয়েছি। সুইসাইডাল নোট বিষয়ে হস্তলিপি বিশারদ জানান, এটি সালমান শাহ’র হাতে লেখা।’

সালমান শাহ তার সুইসাইডাল নোটে লিখেন, ‘সালমান শাহ আমি চৌ. মো. শাহরিয়ার। পিতা কমরুদ্দীন আহমেদ আহমেদ চৌধুরী। ১৪৬/৫, গ্রীণ রোড ,ঢাকা #১২১৫ ওরফে সালমান শাহ। এই মর্মে অঙ্গিকার করছি যে- আজ অথবা আজকের পরে যে কোনো দিন। আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। সেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com