1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

পারফেক্ট উত্তর

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
– রুদ্র অয়ন –
একটি সুপ্রতিষ্ঠিত কর্পোরেট অফিসের চাকরির ইন্টারভিউয়ে জটিল একটি প্রশ্ন করা হলো। প্রশ্নটি হচ্ছে – তুমি প্রচন্ড ঝড়ের মধ্যে একটি গাড়ি চালিয়ে যাচ্ছ। পথে একটি যাত্রী ছাউনিতে তুমি তিনজন লোককে দেখতে পেলে, তোমার সাহায্য এই মূহুর্তে খুবই দরকার তাদের।

প্রথমজন হলো এমন একজন যে তোমার মনের মতো জীবন সঙ্গী হতে পারে, দ্বিতীয়জন তোমার পুরনো একজন বন্ধু যে একবার তোমার চরম বিপদে তোমাকে সাহায্য করেছিলো। আর তৃতীয়জন হলেন একজন বৃদ্ধ মহিলা যিনি খুবই অসুস্থ। তোমার গাড়িতে একটি মাত্র সিট আছে, তুমি এদের মধ্যে কাকে সাহায্য করবে?

অসুস্থ মহিলা যাকে তৎক্ষনাৎ হাসপাতালে নেওয়া দরকার? নাকি, পুরানো সেই বন্ধুটি যার কাছে তুমি চিরকৃতজ্ঞ, যাকে সাহায্য করলে তুমার ঋণ শোধ হতে পারে?

বৃদ্ধা বা বন্ধুকে সাহায্য করতে গিয়ে মনের মতো জীবন সঙ্গী হতে পারা মানুষটিকে হাতছাড়া করে ফেলতে পারো।
পাঁচশজন আবেদনকারীর মধ্যে মুল্যবোধ ও নীতিবোধ ঠিক রেখে সবাই প্রশ্নটির উত্তর দিয়েছিলো, ‘অসুস্থ মহিলা যাকে তৎক্ষনাৎ হাসপাতালে নেওয়া দরকার।’

কিন্তু শেষ পর্যন্ত চাকরিটি একটি মেয়ে পেয়েছিলো। যে তার আউট নলেজ অর্থাৎ চিন্তাধারা দিয়ে নিয়োগ দাতাদের চমকে দিয়েছিলো।

মেয়েটির পারফেক্ট উত্তরটি হচ্ছে – আমি অসুস্থ বৃদ্ধা মহিলাটিকে গাড়িতে বসিয়ে গাড়ির চাবিটা আমার বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলবো, মহিলাটিকে হাসপাতালে নিয়ে যেতে আর যাত্রী ছাউনিতে বসে থাকা আমার মনের মতো হতে পারা জীবন সঙ্গীর সাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে তাকে বাড়ি পৌঁছে দিবো। বৃদ্ধা মহিলাটিও বাঁচবে, আমার বন্ধুকেও সাহায্য করা হবে, আর জীবন সঙ্গীকেও পেতে পারবো!এটি সত্যিকার অর্থেই ছিলো পারফেক্ট উত্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com