1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

স্বাধীন বাংলাদেশ 

  • আপডেট টাইম :: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
     ✍ রুদ্র অয়ন  
বাঙালিরা নিপীড়িত হয়
পাক বাহিনীর হাতে,
অসংখ্য মানুষ যে মারে
পঁচিশে মার্চ রাতে।
দমন পীড়নে বাঙালিরা
হারায় মুখের ভাষা,
সে সময় মুজিব দেখান
স্বাধীনতার আশা।
বাংলার দামাল ছেলেরা
ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে,
প্রাণের মায়া ভুলে গিয়ে
দেশকে রাখে ঊর্ধ্বে।
শহর গ্রাম সবখানেতে
আন্দোলনের ঢল,
বাধ্য হয়ে পরাজিত হয়
পাকবাহিনীর দল।
এভাবেই আমরা পেলাম
স্বাধীন বাংলাদেশ,
বজায় থাকুক ধর্ম বর্ণের
সম্প্রীতিময় রেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com