1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চলতি মাসে কালবৈশাখী, বন্যার আশঙ্কা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।  তবে রাজশাহী, খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  সারা দেশের দিনে ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

অন্যদিকে মার্চ মাসের আবহাওয়া পূর্বাভাসে দেখা গেছে, দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।  অন্যান্য এলাকায় তিন থেকে চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা এবং মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।  মাসের শেষ সপ্তাহে উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার আশঙ্কা রয়েছে।

শুক্রবার ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা ৯ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com