1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বিনামূল্যে পিপিই সরবরাহ করবে ইউএস-বাংলা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ মেকাবিলায় বিনামূল্যে পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) সরবরাহের উদ্যোগ নিয়েছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সোমবার (৩০ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউএস-বাংলার নিজস্ব বিমানে করে চীন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী তৈরি পিপিই আনা হবে। দেশের সকল সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকরা ইউএস বাংলার হটলাইনে (০১৯২৯ ৪১৭৩০৬) ফোন করে পিপিইর চাহিদা জানালে প্রতিষ্ঠানটি তা সরবরাহ করবে।

এ প্রসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষার মাধ্যমে এই সঙ্কটময় পরিস্থিতিতে রোগীর সেবা দেওয়া খুবই জরুরি। এ অবস্থায় আমরা পিপিই সরবরাহের মাধ্যমে চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com