1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে শিশু ও বসন্ত বরণ উৎসব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : দিন-ক্ষণ মেপে উচ্ছ্বলতা নিয়ে বসন্ত এলো উত্তরের পাহাড়ি জনপদ শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের সেঁজুতি অঙ্গনে। বাদ্যযন্ত্রের সুরে ধরা দিয়েছে নাগরিক জীবনের চঞ্চলতায়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে শিশু ও বসন্ত বরণ উৎসব।

প্রথমে ছোট শিশুরা লাল পেড়ে হলুদ শাড়ি, খোঁপায় গাঁদা ফুলে বসন্ত ঋতুর সাজে আবীর মেখে বসন্ত উৎসবের শুভ সূচনা করা হয়। এরপর বসন্তের আবাহন পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী। পরে সেঁজুতি অঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, শিক্ষক আবু সা’দাত মোহাম্মদ মুছা, সাংবাদিক শাহাদাত তালুকদারসহ অনেকে অংশ নেন।

শোভাযাত্রা শেষে সেঁজুতি অঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত কথন পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে বক্তব্য উপস্থাপন করেন- নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, অভিভাবক সাইদুল ইসলাম, শিক্ষক মাহমুদুল আহসান, প্রভাষক স্বপ্না চক্রবর্তী, লিটন ও ইসমাইল হোসেন সিরাজী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com