1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

তাপসের আসন শূন্য ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সংসদ সদস‌্য শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় রোববার (২৯ ডিসেম্বর) তার নির্বাচনী আসন ঢাকা-১০ (একাদশ জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন) শূন্য ঘোষণা করা হয়।

মেয়র পদে নির্বাচন করেত রোববার দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন শেখ ফজলে নূর তাপস। সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। তাপসের পদত্যাগে শূন্য হওয়া এ আসনে উপ-নির্বাচন হবে।

অপরদিকে, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার মারা যাওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করে পৃথক গেজেট প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com