1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৯ বাংলাদেশির মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

প্রবাসের ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এক মাসের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ বাংলাদেশি। আক্রান্ত হয়ে হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন কয়েক শতাধিক। এরা সকলেই নিউ ইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউজার্সি, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি’র বাসিন্দা বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক খায়ের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ৯ নভেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

নিউ ইয়র্ক সিটির রিচমন্ডহিলে বসবাসকারী কাজী তাইফুর হোসেনের মা হেনোরা বেগম গত ৬ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত এনামুল হক করোনায় আক্রান্ত হয়ে ৭ ডিসেম্বর বিকেলে হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় মারা যান। মিশিগান অঙ্গরাজ্যের প্রবীণ ব্যক্তি এবাদুর রহমান করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে মৃত্যুবরণ করেছেন।

নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনে আলতাফুর রহমান গত ৭ ডিসেম্বর স্থানীয় একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান। কানেকটিকাট অঙ্গরাজ্যের ওয়েলিংফোর্ডের বাসিন্দা আবদুল হক গত ৭ ডিসেম্বর স্থানীয় ইয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সবেক সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ খসরু ৯ ডিসেম্বর সকালে ১১টার দিকে স্থানীয় একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এছাড়াও নিউ ইর্য়কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ হারুন খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৯ ডিসেম্বর দুপুরে লং আইল্যান্ড জুইস (এলআইজে) হসপাতালে মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com