1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

আনার হত্যাকাণ্ড: শাহিনের দুই সহযোগীর জড়িত থাকার তথ্য

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুন, ২০২৪
ঢাকা : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের দুই সহযোগীর জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের একজন তাজ মোহাম্মদ খান ওরফে হাজী এবং অন্যজন মো. জামাল হোসেন।

অভিযুক্ত তাজ মোহাম্মদ খান কোটচাঁদপুর বাজারপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে ও মো. জামাল হোসেন পোস্ট অফিস পাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, তাজ মোহাম্মদ ও জামাল হোসেন দুজনেই আক্তারুজ্জামান শাহিনের ব্যবসা-বাণিজ্য দেখভাল করতেন।

শাহিন দেশের বাইরে থাকলে তখন তার সবকিছু নিয়ন্ত্রণ করতেন তাজ মোহাম্মদ। এমপি আনার হত্যাকাণ্ডের সপ্তাহ দুয়েক আগে থেকেই এলাকায় তাদের দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক কলেজ শিক্ষক বলেন, শাহিনের অপরাধ সাম্রাজ্যের সমস্ত কাজ করতেন তাজ হাজী। তিনি আবার শাহিনের বড়ভাই পৌর মেয়র সেলিমের ঘনিষ্ঠ বন্ধু।তাজ হাজী হত্যাসহ একাধিক মামলার আসামি। তাজ ও জামাল দুজনে মিলে শাহিনের বাগানবাড়িতে অধিকাংশ সময় থাকতেন। এমনকি শাহিন কোটচাঁদপুরের বাইরে থাকলে ওই বাগান বাড়িতে আগত অতিথিদের আমোদ-প্রমোদের ব্যবস্থা করে দিতেন তারা।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, ‘তাজ হাজী শাহিনের ম্যানেজার ছিলেন।শাহিনের সকল লেনদেন তাজ হাজী করত। এখন ব্যস্ত রয়েছি, পরে আরো বিস্তারিত বলতে পারব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com