1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

গুলির নির্দেশ, ‘বেআইনি হত্যাকাণ্ডে’ ইইউ হাইরিপ্রেজেন্টেটিভের উদ্বেগ

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে সহিংস বিক্ষোভকারীদের ‘শ্যুট অন সাইট’ (দেখামাত্র গুলির নির্দেশ) ও ‘বেআইনি হত্যার’ গভীর নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল। ব্রাসেলসে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স সার্ভিস গতকাল মঙ্গলবার এ কথা জানায়।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে ইইউয়ের হাইরিপ্রেজেন্টেটিভ বলেন, ‘গত ২৭ জুলাই লাওসে আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে সম্প্রতি বাংলাদেশে সরকারের ‘শ্যুট অন সাইট’ নীতি ঘোষণা এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘোষণায় আমার গভীর উদ্বেগ জানিয়েছি। আমি আইন প্রয়োগকারী বাহিনীর কর্মীদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার এবং সম্পদের ক্ষতি নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন।’

ইইউ হাইরিপ্রেজেন্টেটিভ বলেন, ‘এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। প্রতিবাদকারী, সাংবাদিক ও ছোট শিশুসহ অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মাত্রাতিরিক্ত ও প্রাণঘাতী বল প্রয়োগের অসংখ্য ঘটনার অবশ্যই পূর্ণ জবাবদিহি থাকতে হবে। হাজারো ব্যক্তিকে গ্রেপ্তারের প্রক্রিয়া যথাযথ হতে হবে।’

জোসেফ বোরেল বলেন, ‘আমরা এই সংকটের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের পদক্ষেপগুলোর ওপর নিবিড়ভাবে নজর রাখব।

আর আমরা আশা করি, ইইউ-বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো মাথায় রেখে সব ধরনের মানবাধিকারকে পূর্ণ সম্মান প্রদর্শন করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com