1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

মা’র চরণে সুখ

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুলাই, ২০২২
– সৈয়দুল ইসলাম –
মা’র আঁচলে শান্তির পরশ
তুলনা যার নাই,
অমূল্যায়ন করছি কেন
মাতৃস্নেহ ভাই?
মা থাকে আজ বৃদ্ধাশ্রমে
আমরা থাকি সুখে,
নিজের পায়ে মারছি কুড়াল
মন্দ বলে লোকে।
মা’র মনেতে কষ্ট দিলে
খোদার আরশ কাঁপে,
ধ্বংস হবে বাড়ি গাড়ি
মায়ের অভিশাপে।
মা জননীর চরণ তলে
স্বর্গ নামের সুখ,
দেবো’না আর কষ্ট মা’কে
রাখবো হাসি মুখ।
মায়ের মতো আপন কেহ
এই জগতে নাই,
থাকতে সময় মা’র চরণে
একটু খুঁজি ঠাঁই।
হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, মোবাইল-০১৭২৮১০৬২৯২

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com